ফ্লাস এনিমেশন ওয়েব সাইটের একটি অন্যতম আকর্ষণীয়
উপাদান। আকর্ষণীয় নেভিগেশন বার, ব্যানার, বাটন ইত্যাদিতে ফ্লাসের এনিমেশন
যুক্ত করে যেমন ওয়েব সাইটের ইন্টারফেসকে আকর্ষণীয় করে তোলা যায়,
পাশাপাশি সাইটটিও ব্যবহার বান্ধব হয়ে উঠে। HTMLদ্বারা তৈরি পেজে
<embed> ট্যাগ ব্যবহার করে অডিও এবং ভিডিও এর মত সহজেই ফ্লাসে তৈরি
এনিমেশন অর্থাৎ SWF ফাইল যুক্ত করা যায় । পূর্ব প্রস্তুতি
ডেক্সটপে একটা flash নামে folder নিতে হবে এর মধ্যে flash.swf নামে save করা একটা ভিডিও ফাইল রাখতে হবে।অনুশীলন প্রজেক্ট
<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body >
<center>
<embed src="flash.swf" width="250" height="240">
</embed>
</center>
</body>
</html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body >
<center>
<embed src="flash.swf" width="250" height="240">
</embed>
</center>
</body>
</html>
ডেক্সটপে তৈরি করা flash folder এর মধ্যে একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
প্রজেক্ট বিশ্লেষণ
ফ্লাস যুক্ত করার জন্য <embed> ট্যাগ ব্যবহার করা হয়। <embed src="flash.swf" width="250" height="240"></embed>
src="flash.swf" এখানে src="…………." এর মধ্যে ফ্লাস ফাইলের লিংক যুক্ত করা হয়।
width="250" height="240" এর মাধ্যমে ব্রাউজারে প্রদর্শিত ফ্লাস এনিমেশনের আকৃতি নির্ধারণ করা হয়।
নির্দেশনা:
নির্দেশনা: যদি ওয়েব পেজে
ফ্লাস এনিমেশন প্রদর্শিত না হয় তাহলে flash player অথবা ব্রাউজারের
নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্লাগ ইনস্ ইন্সটল করে নিন।
সংঘটিত বাস্তব ঘটনাকে পরিপূর্ণভাবে উপস্থাপনার ক্ষেত্রে
ভিডিও সবচেয়ে উপযোগী মাধ্যম। দৈনন্দিন সংবাদ প্রকাশক ওয়েব সাইটগুলো
তাদের দৈনন্দিন ঘটনাগুলোকে টেক্সট এবং ইমেজ ব্যবহারের মাধ্যমে প্রকাশের
পাশাপাশি ভিডিও প্রকাশের মাধ্যমে আরো বেশি জনপ্রিয়তা অর্জনের সুযোগ
পাচ্ছে, এবং ব্যবহারকারীরা এ সকল ঘটনার বাস্তব চিত্র দেখা, এবং জানার
পাশাপাশি প্রয়োজনে সংগ্রহ করে রাখতে পারছেন। বর্তমানে ভিডিও শুধু মানুষের
বিনোদন এবং বাস্তব ঘটনা প্রকাশের মাধ্যমই নয়, এটি শিক্ষার অন্যতম বাহনে
পরিণত হয়েছে।
কোন বিষয়কে উপস্থাপনার ক্ষেত্রে, টেক্সট এবং ছবির
পাশাপাশি অডিও-ভিডিও ব্যবহার করলে বিষয়টি আরো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়েব
মিডিয়ার মাধ্যমে এ কাজটি যতটা ভালোভাবে করা যায় আর অন্য কোনো মিডিয়ায়
মাধ্যমে তা সম্ভব নয়। HTML দ্বারা তৈরি পেজে <embed> ট্যাগ ব্যবহার
করে সহজেই অডিও ফাইল যুক্ত করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়।
HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাই ওয়েব পেজেও
প্রোগ্রামিং এর সুবিধা যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং
ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরী ইত্যাদি।
এর মাধ্যমে ওয়েব পেজে লোকাল টাইম প্রদর্শন, সময় দিন তারিখ প্রদর্শন,
ব্রাউজার চিহ্নিত করা, সময় এবং ইভেন্ট এর উপর ভিত্তি করে ব্যবহারকারীকে
কোন বিশেষ বার্তা প্রদর্শন করা সহ বিভিন্ন ধরণের আকর্ষণীয় এবং
গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়।
একটি ওয়েব সাইট তখনই জনপ্রিয় হয় যখন তা মানুষের
প্রয়োজনে আসে এবং যে কেউ প্রয়োজনের সময় সহজেই সার্চ ইন্জিনের মাধ্যমে
সার্চ করে সাইটটিকে খুজেঁ পায়। একটি ওয়েব পেজ যেন সহজেই সার্চ ইন্জিন
খুজে পায় এ জন্য ওয়েব প্রোগ্রামারদের যে কাজটি করতে হয়, তাকে বলা হয়
সার্চ ইন্জিন অপটিমাইজেশন। যে কোন ওয়েব সাইটের জন্যই সার্চ ইন্জিন
অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব পেজে মেটা ট্যাগ ব্যবহার করে এ
গুরুত্বপূর্ণ কাজটি করা হয়।
হেড ট্যাগ বা <head> এবং হেড ইলিমেন্ট যেকোন HTML
পেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ <head>….</head> এর মধ্যে
অর্থাৎ হেড ইলিমেন্ট হিসেবে <title> <link> <meta>
<style> <script> এ সকল গুরুত্বপূর্ণ ট্যাগ সমূহ রাখা হয়।
এগুলোর মাধ্যমে ব্রাউজারে পেজ সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রদর্শন করার
পাশাপাশি সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর মত গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন হয়।
বর্তমান সময়ে ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয় HTML দিয়ে,
ডিজাইন তৈরি করা হয় CSS দিয়ে, আর টেক্সট জমা রাখা হয় ডাটাবেজে। তাই কোন
পেজকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ব্যবহার বান্ধব করে তোলার জন্য CSS এর
ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। HTML দ্বারা তৈরি পেজে তিন পদ্ধতিতে CSS যুক্ত
করা যায়।
একটা ওয়েব পেজ কতটা সুন্দর হবে তা সম্পূর্ণরূপে নির্ভর
করে পেজের লে আউটের উপর। আগে শুধুমাত্র HTML ব্যবহার করেই সকল ওয়েব সাইটের
লে আউট তৈরি করা হত। বর্তমানে HTML এর সাথে CSS ব্যবহার করা হয়।
শুধুমাত্র HTML ব্যবহার করে লে আউট তৈরি করার জন্য <table> এর সারি ও
কলাম ব্যবহার করা হয়।
ওয়েব পেজে রং এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েব
পেজ গঠিত হয় এক বা একাধিক প্যারাগ্রাফ, শিরোনাম, টেবিল, ব্যাগ্রাউন্ড,
বর্ডার ইত্যাদির সমন্বয়ে। এ সকল উপাদানের প্রত্যেকটিতেই কোন না কোন রং
ব্যবহার করতে হয়। কোন একটি পেজের ব্যাগ্রাউন্ড কালার নির্দিষ্ট করার জন্য
<body> ট্যাগের মধ্যে body লেখার পর একটা স্পেস দিয়ে bgcolor=" "
লেখতে হবে এর পর " " এর মধ্যে BLACK, SILVER, GRAY, WHITE, MAROON, RED,
PURPLE, FUSCHSIA, GREEN, LIME, OLIVE, YELLOW, NAVY, BLUE, TEAL এবং AQUA
এই ষোলটি রং এর যে কোন একটি লেখা হলে পেজের ব্যাগ্রাউন্ডে সেই দেখা যাবে।
যেহেতু case sensitive নয় তাই ছোট হাতের অক্ষরে লেখলেও কোন সমস্যা নেই,
যেমন লেখা হয়েছে, <body bgcolor="green"> ।
HTML এর মাধ্যমে কোন ওয়েব পেজকে একাধিক ভাগে বিভক্ত
করার জন্য আগের দিনে ফ্রেম ব্যবহার করা হত। দিনে দিনে ফ্রেমের ব্যবহার কমে
এসেছে। বর্তমান সময়ে ফ্রেমের ব্যবহার নেই বললেই চলে, কারণ ফ্রেম ব্যবহার
করে তৈরিকৃত সম্পূর্ণ পেজ একসাথে প্রিন্ট করা বেশ কষ্টকর। এছাড়া এটা
অনেকের কাছেই অপছন্দের। এর পরিবর্তে কোন পেজকে একাধিক অংশে বিভক্ত করতে
এখন CSS ব্যবহার করা হয়। তবে html সম্পর্কে জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার
জন্য ফ্রেম সম্পর্কেও কিছুটা ধারণা থাকা দরকার।
এইচটিএমএল ফর্ম একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশেষ
করে ডাইনামিক এবং ডাটাবেজ নির্ভর ওয়েব সাইটের লগ ইন সিস্টেম, ভোটিং
সিস্টেম, কন্টাক্ট ফর্ম সহ ইউজার ইনফরমেশন সংগ্রহ করার জন্য এইচটিএমএল ফর্ম
ব্যবহৃত হয়ে থাকে। একটি এইচটিএমএল ফর্ম বেশ কিছু উপাদানের সমন্বয়ে গঠিত
হয়। এগুলো হচ্ছে ,
একটা ওয়েব পেজকে সুন্দর করে সাজানো এবং তথ্য
উপস্থাপনার অন্যতম পদ্ধতি লিষ্ট । HTML এর মাধ্যমে দুই ধরণের লিষ্ট তৈরি
করা যায়, একটি হচ্ছে অর্ডার লিষ্ট এবং অপরটি হচ্ছে আনঅর্ডার লিষ্ট ।
অর্ডার লিষ্টে বিভিন্ন তথ্যকে পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে উপস্থাপন করা
হয় এবং প্রতিটা লাইনের শুরুতে ক্রমিক সংখ্যা থাকে। অন্যদিকে আন অর্ডার
লিষ্টে প্রতিটা লাইনের সামনে ছোট বৃত্তাকার বা বর্গাকার চিহ্ন থাকে। HTML
এর মাধ্যমে আন অর্ডার লিষ্ট তৈরি করার জন্য <ul></ul> এবং
অর্ডার লিষ্ট তৈরি করার জন্য <ol></ol> ট্যাগ ব্যবহার করা হয়।
একটা ওয়েব পেজের গুরুত্বপূর্ণ উপাদান সমূহের একটি
হচ্ছে ইমেজ । ওয়েবপেজে ইমেজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পেজটি
ব্যবহারকারীদের কাছে যেমন আকর্ষণীয় হয়ে ওঠে তেমনি ব্যবহার বান্ধবও হয়।
আকর্ষনীয় নেভিগেশন বার, বাটন, ব্যানার, ইত্যাদিতে ইমেজের ব্যবহার
অপরিহার্য। ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্যাগটি
হচ্ছে <img> । এর কোন শেষ ট্যাগ নেই। শুধুমাত্র <img> দিয়ে
কোন কাজ হয় না, এর সাথে সবসময়ই src এট্রিবিউটটি ব্যবহার করতে হয়। যেমন
<img src=”pic.png”> , তাহলে pic.png ইমেজটি প্রদর্শিত হবে।
একটা ওয়েব সাইটকে ব্যবহার বান্ধব করে তোলার ক্ষেত্রে
লিংকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। Link এর আভিধানিক অর্থ সংযুক্ত করা।
অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে অন্য একটা পেজকে যুক্ত করাই হল লিংকিং। HTML এ
লিংকিং করার জন্য <a> ট্যাগ বা anchor ট্যাগ ব্যবহার করা হয়।
যেমন <a href="http://www. tutohost.com/"> www. tutohost.com
</a> । অর্থাৎ যে পেজের সাথে লিংক তৈরি করতে হবে তার এড্রেস
href="…………….. " এর মধ্যে লেখতে হবে, এবং লিংকে যে লেখাটি প্রদর্শন করবে
তা <a href=" ">…………………..</a> এর মধ্যে লেখতে হবে।
HTML এর মাধ্যমে কোন ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন
করার জন্য <font> বা ফন্ট ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।<font size="5" face="Tahoma" color="red"> Bangladesh is a
beautiful country.</font> এখানে size="5" অংশটি হল font ট্যাগের
একটি এট্রিবিউট, যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ Bangladesh is a
beautiful country. লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া face="Tahoma" প্রকাশ
করছে লেখাটির font হবে Tahoma এবং color="red" দ্বারা প্রকাশ করছে
লেখাটির রং হবে লাল।
যে কোন ডকুমেন্ট এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে
লেখা হয়। HTML এ প্যারাগ্রাফ তৈরির জন্য <p> বা প্যরাগ্রাফ ট্যাগ
ব্যবহার করা হয়। যেমন <p>This is a paragraph.</p>।
ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা
প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। যদি কখনো প্যারাগ্রাফের
মধ্যেই লাইন ব্রেকের প্রয়োজন হয় তাহলে লাইনের শেষে <br /> ট্যাগ
ব্যবহার করা হয়।